শিলিগুড়ি : শিলিগুড়ি থেকে দীঘা গামী ভলভো বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হল বৃহস্পতিবার। শিলিগুড়ি জংশনের তেনজিং নরগে বাস টার্মিনাস থেকে বাসটির যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC) চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্যরা। প্রসঙ্গত, ১৯ মে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এসে ছয়টি দীঘা গামী ভলভো বাসের উদ্বোধন করেছিলেন। NBSTC চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, বাসটি প্রতি বৃহস্পতিবার বিকেল ৫:৩০ এবং রবিবার সকাল ১০:৩০-এ শিলিগুড়ি থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। বাসটিতে মোট ৪২টি আসন রয়েছে এবং যাত্রীদের সুরক্ষা ও সুবিধার্থে থাকছে CCTV ক্যামেরা, ফ্রি Wi-Fi এবং প্রতিটি সিটের পাশে প্যানিক বাটন – যা বিপদের সময় প্রেস করলে সরাসরি NBSTC অফিসে এলার্ট পৌঁছে যাবে।বাসের নির্ধারিত ভাড়া ১৮০০ টাকা হলেও বর্তমানে যাত্রীদের জন্য ২৫% ছাড়ে ১৩৬০ টাকা ভাড়া ধার্য করা হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

