শিলিগুড়ি : চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়ি শহরে আনুমানিক আড়াই বছরের এক কন্যা সন্তান উদ্ধার শিলিগুড়ির সূর্যসেন পার্কে।মঙ্গলবার বিকেলে এক মহিলা সূর্যসেন পার্কে এসে ওই ছোট্ট কন্যা সন্তানটিকে রেখে বেরিয়ে যান।
সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে এক মহিলা ওই শিশুটিকে নিয়ে পার্কে ঢুকছে। এরপর পার্কে রেখে ওই মহিলা বেরিয়ে যান।
শিশুটি একা একা পার্কে ঘুরে বেড়াচ্ছিল। পার্কে থাকা অন্যান্য লোকজন শিশুটিকে উদ্ধার করে পার্ক কর্তৃপক্ষের হাতে তুলে দেন। এরপর খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পানি টাংকি আউটপোস্টে। খবর পেয়ে ছুটে আছে শিলিগুড়ি থানার পানিটাংকি আউটপোষ্টের পুলিশ। শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। মহিলাকে সিসিটিভি ফুটেত থেকে চিহ্নিত করেছে পুলিশ। খোঁজ করা হচ্ছে ওই মহিলার। ছোট্ট কন্যা সন্তানটিকে ওই মহিলা কেন পার্কে রেখে চলে গেল তার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশ।
শিশুটি কি ওই মহিলার তা বোঝা যাচ্ছে না। শিশুটিকে চুরি করে আনা হয়নি তো? উঠছে প্রশ্ন। আপাতত শিলিগুড়ি হাসপাতালে রাখা হয়েছে উদ্ধার হওয়া কন্যা সন্তানটিকে। বুধনার হোমে পাঠানো হবে শিশুটিকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর শিলিগুড়িতে। শিশুটি নিজের নাম পরিবারের কারো নাম বা বাড়ির ঠিকানা কিছুই বলতে পারছে না।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
এক মহিলা সূর্যসেন পার্কে এসে ওই ছোট্ট কন্যা সন্তানটিকে রেখে বেরিয়ে যান
Previous Articleপাচারের আগে যুবতী উদ্ধারের ঘটনায় উঠে এল শিলিগুড়ির যোগসূত্র
Next Article ফের এটিএম লুঠের ঘটনা শিলিগুড়ি শহরে

