শিলিগুড়ি: অবশেষে শহরের হোটেলগুলির খাবারের মান জানতে অভিযানে নামল রাজ্যের খাদ্য দপ্তর ও শিলিগুড়ি পুরনিগম। সিল করে দেওয়া হয় একটি দোকান। বাজেয়াপ্ত করা হয় অবৈধভাবে ব্যাবহৃত ডোমেস্টিক সিলিন্ডার। দেরীতে হলেও শুক্রবার বাঘাযতীন পার্ক সংলগ্ন থাকা একাধিক খাবারের দোকানে হানা দেয় খাদ্য দপ্তরের কর্মীরা। ছিলেন, শিলিগুড়ি থানা ও দমকল বিভাগের আধিকারীকরা। সেখানে বেশকিছু দোকানের অস্বাস্থ্যকর পরিবেশ দেখে কার্যত চক্ষু চরক গাছ হয়ে যায় আধিকারিকদের। ওই দোকানের রান্নাঘর যেতে হলে শৌচালয়ের ভেতর দিয়ে যেতে হচ্ছে। স্বাভাবিকভাবেই এটা পরিস্কার, রান্নাঘরে তৈরী হওয়া খাবার ক্রেতা অবধি নিয়ে আসার সময় শৌচালয়ের ভেতর দিয়ে নিয়ে আসতে হচ্ছে। সেই সঙ্গে অভিযানে একাধিক দোকানে মেলে পুরনো ও বাসি খাবার।একটি রেস্টুরেন্টে দু’দিনের পুরনো রেখে দেওয়া খাবারও দেখা যায়।বেশ কিছু জায়গায় রান্নায় ব্যবহৃত হচ্ছিল নিষিদ্ধ ডালডা। সবচেয়ে অবাক করার ঘটনা অভিযানের ভয়ে এক দোকানদার বাসি খাবার লুকিয়ে রাখেন শৌচালয়ে। পরে তা উদ্ধার করে দপ্তরের আধিকারিকেরা। অন্যদিকে, বাণিজ্যিকের বদলে বাড়িতে ব্যবহৃত সিলিন্ডার অবৈধভাবে ব্যাবহার করার বিষয়টিও নজরে আসে পুলিশ ও দমকলের। সেখান থেকে ৫ টি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
শিলিগুড়িতে কিছু হোটেল রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার
Previous Articleবৃষ্টি ও হড়পায় বিপর্যস্ত ভূস্বর্গ, হচ্ছে মৃত্যুও
Next Article চালক ছাড়াই গাড়ি ছুটলো ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে

