শিলিগুড়ি : শিলিগুড়ি সেবক রোডের একটি মলে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল একটি রেষ্টুরেন্ট। বুধবার সাতসকালে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। মলে থাকা একটি রেষ্টুরেন্টে থেকে ধোঁয়া বেড়াতে দেখা যায় স্থানীয়া। খবর পেয়ে দমকল ইঞ্জিন এসে দীর্ঘক্ষনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যদিও, ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় রেষ্টুরেন্টের ভেতরের থাকা সরঞ্জাম। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই মলে আরো রেস্টুরেন্টে রয়েছে। মলের পার্কিং জোনে সেন্টালি গ্যাস সিলিন্ডার মজুত থাকায় আগুন বড় আকারে ছড়িয়ে পড়ার পরিস্থিতি দেখা দেয়। যদিও মজুত সিলিন্ডার অবধি আগুন পৌছাতে দেয়নি দমকলকর্মীরা। তার আগে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে তারা। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখতে শুরু করেছে দমকল।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleভিজে ভিজে জয় উদযাপন শিলিগুড়িতে আরসিবি ভক্তদের উন্মাদনা চরমে

