শিলিগুড়ি : শিলিগুড়ির ঐতিহ্যবাহী মহালয়া রোড রেস এবার পদার্পণ করল ৪১তম বছরে। প্রতিবছরের মতোই এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করছে বাঘাযতীন অ্যাথলেটিক্স ক্লাব। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হল এবারের প্রতিযোগিতার জার্সি ও মেডেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, প্রখ্যাত অ্যাথলেট ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সাইনি ইউলসন, এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত ইউলসন চেরিয়ান।
আসন্ন মহালয়ার দিন, ২১ সেপ্টেম্বর, সকালেই এই রোড রেস অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা হবে দুই বিভাগে—পুরুষ ও মহিলা। প্রতিটি বিভাগে রাখা হয়েছে ৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার দৌড়ের আয়োজন।
প্রতিবছরের তুলনায় এবার দৌড় প্রতিযোগিতার রুটে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এবারের রুট শুরু হবে সফদর হাসমিচক থেকে, তারপর দৌড় চলবে হিলকার্ট রোড, সেবক রোড, পানিট্যাঙ্কি মোড়, পাকুরতল মোড়, হরেন মুখার্জি রোড, হয়ে শেষ হবে চিল্ড্রেন পার্ক ঘুরে কলেজ গেটের সামনে।
এদিন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি ওয়েবসাইট-এর উদ্বোধনও করা হয়। আগ্রহী প্রতিযোগীরা এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বাইরে থেকে অংশগ্রহণকারীদের থাকা ও খাওয়ার ব্যাবস্থা করা হবে ক্লাবের তরফেই
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Next Article শিলিগুড়ি থেকে যুবতী পাচারের ঘটনায় নয়া মোড়

