শিলিগুড়ি : রাস্তা দখল করে তৃণমূল নেতা ধীমান বোসের দাদাগিরি ও আড্ডা মারার অভিযোগের ঘটনায় গণস্বাক্ষর সম্বোলিত স্বারকলিপি পুলিশের কাছে জমা দিল এলাকা বাসিন্দারা। পালটা মানহানীর অভিযোগ এনে প্রকাশ্যে নি:শর্ত ক্ষমা চাওয়ার কথা জানিয়ে অভিযোগকারীনি শিক্ষিকা রমিলা কৈরালাকে আইনী নোটিশ পাঠালেন অভিযুক্ত ওই তৃণমূল নেতা।
পুরনিগমের ১৭ ও ১৯ নম্বর ওয়ার্ডে নিজের অসুধের দোকান রয়েছে তৃণমূল নেতা ধীমান বোসের। অভিযোগ, ওই তৃণমূল নেতা ও সাগরেদরা এলাকায় দাদাগিরি সহ রাস্তা দখল করে প্রকাশ্যে মদ খাচ্ছেন। এতে পরিবেশ কলুষিত হচ্ছে। এমনই একাধিক অভিযোগ এনে মঙ্গলবারই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার বাসিন্দা শিক্ষিকা রমিলা কৈরালা ঘোষ। শুধু তাই নয়, অভিযুক্ত তৃণমূল নেতার রাস্তা দখল করে আড্ডা দেওয়ার একটি ভিডিও নিজের সোসাল সাইটে আপলোড করেন। এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় শহরজুড়ে। অনেক তৃণমূল নেতাই প্রশ্ন তুলছেন কার আর্শীবাদে অভিযুক্ত ওই তৃণমূল নেতা এধরনের ঐদ্ধ্যত দেখানোর সাহন দেখাচ্ছেন? যা নিয়ে তৃণমূলের অন্দরে জোড় চর্চা শুরু হয়েছে।
এদিন সুভাষপল্লীর হাতিমোড় এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে শিলিগুড়ি থানায় গিয়েছিলেন গণস্বাক্ষর সম্বোলিত স্বারকলিপি দিতে। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে দীর্ঘক্ষণ বসে থাকার পর চিল্ডেন পার্কে ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং এর তা জমা দিতে হয়। পালটা ওই তৃণমূল নেতা অভিযোগকারীনিকে আইনি নোটিশ দিয়ে সাত দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন। তা না হলে আইন মেনে পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে বলা হয়েছে

