শিলিগুড়ি : ভর দুপুরে সিটি অটোতে মহিলার শ্লীলতাহানি ঘটনা। শনিবার শিলিগুড়ির ব্যাস্ততম হিলকার্ট রোডে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পথ চলতি সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। পুজোর মুখে এই ঘটনায় শহরের মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, মেডিকেলের বাসিন্দা দুই মহিলা বাড়ি ফেরার জন্য সফদর হাসমিচক থেকে সিটি অটোটে বসেন। অভিযোগ, ওই অটোতে পেছনের সিটে বসে থাকা এক ব্যক্তি মহিলার শ্লীলতাহানি করে। এরপর আতঙ্কিত হয়ে দুই মহিলা চিৎকার জুড়ে দিলে চলন্ত গাড়ি থেকে পালানোর চেষ্টা করে। তখন পথ চলতি মানুষ ও স্থানীয় ব্যাবসায়ীরা অভিযুক্তকে ধরে ফেলে। চলে উত্তমমধ্যম। পরে খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়।
তবে ঘটনায় শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে পুলিশের ভুমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। পুজোর কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই বাজারগুলিতে মহিলাদের ভিড় রয়েছে। এক্ষেত্রে এদিনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই। তারা প্রশ্ন তুলছেন পুলিশের উইনার্স টিম? কোথায় সাদা পোষাকের পুলিশ? ব্যবসায়ীদের দাবি পুজোর মুখে অবিলম্বে কমিশনারেটের শীর্ষ কর্তাদের মহিলাদের পাশাপাশি শহরের নিরাপত্তা জোড়দার করার।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleএকের পর এক অভিযোগ পুজোর মুখে শহরে বেহাল রাস্তা !

