শিলিগুড়ি : আতঙ্ক গ্রাস করল পড়ুয়া ও অভিভাবককে। সহপাঠীর হাতে আক্রান্ত স্কুল পড়ুয়াকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে গেল অভিভাবক। ঘটনার ৬ দিন কেটে গেলেও অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কোনও ব্যাবস্থা নিতে পারল না স্কুল কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবে কর্তৃপক্ষের মৌখিক আশ্বাসে ভরসা করতে পারল না আক্রান্ত ছাত্রের পরিবার। সবমিলিয়ে ছাত্রের স্কুল ছাড়া থেকে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না হওয়া নিয়ে মুখে কুলুপ এটেছেন প্রধান শিক্ষক।
রবিবার শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের অষ্টম শ্রেণির দুই ছাত্রের পারপিঠের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। তাকে দেখা যায়, এক ছাত্রকে বেরধরক মারধর করছে তার সহপাঠী আরেক ছাত্র। জানা যায়, ২০ টাকা দাদাগিরি ট্যাক্স আদায় না করতে পেরে ওই ছাত্রকে মারধর করে তার সহপাঠী। এই নিয়ে শহরজুড়ে জোড় চর্চা শুরু হয়। স্কুল কর্তৃপক্ষের উপর একরাশ অভিযোগ এনে রবিবারই ছেলেকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে আসার কথা জানিয়েছিলেন আক্রান্ত ছাত্রের বাবা অমিত মাল্য। যদিও, স্কুল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছিল অভিযুক্তের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুইপক্ষকে নিয়ে বৈঠক করে সমস্যা মিটিয়ে নেওয়া হবে।
কিন্তু ঘটনার ৬ দিন কেটে গেলেও এই নিয়ে স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিতে না পারায় আশ্বাস হারিয়েছেন অভিভাবক। ছাত্রের বাবা অমিত মাল্য জানান, ঘটনায় ছেলে ভয় পেয়ে গিয়েছে। স্কুলে আসতে চাইছে না। ওর মা এই স্কুলে পড়াতে চাইছে না। তাই স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছি। যদিও, এদিন মুখে কুলুপ এটেছেন প্রধান শিক্ষক উৎপল দত্ত। তিনি জানান, অভিভাবকে বোঝানো হিয়েছিল। কিন্তু তিনি আশ্বাস্ত না হয়ে ছেলকে ছাড়িয়ে নিয়ে যান। তবে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে ব্যাবস্থা না হওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

