পাহাড়িয়া টাইমস ডেস্ক : ভারতীয় শুভ্রাংশু শুক্লা মহাকাশে পাড়ি দেবেন। জানা গেছে আগামী মাসেই স্পেস এক্স ড্রাগন মহাকাশযানের চেপে মহাকাশে যাবেন প্রায় ১৪ দিন তার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার কথা। ভারতীয় বায়ুসেনার প্রাক্তন পাইলট উইং কমান্ডার রাকেশ শর্মা প্রায় ৪০ বছর আগে, ১৯৮৪ সালের ৩ এপ্রিল, মহাকাশে গিয়েছিলেন এখনো পর্যন্ত তিনি একমাত্র ভারতীয় যিনি মহাকাশে পা রেখেছেন। ৪০ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পা রাখবেন বায়ু সেনার আরেক অফিসার শুভ্রাংশু শুক্লা। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা কে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠাবে নাসা। শুক্লার বাড়ি উত্তরপ্রদেশের লখনৌতে। প্রায় আঠারো বছর আগে তিনি ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। ইতিমধ্যেই আকাশে যাওয়ার জন্য বেঙ্গালুরুতে নভশ্চর প্রশিক্ষণ কেন্দ্রে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শুক্লার পরিবার সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় শুক্লার বয়স খুবই কম থাকলেও কারগিল যুদ্ধই তাকে বাহিনীতে যোগদানের অনুপ্রেরণা জুগিয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
মহাকাশে পাড়ি দেবেন শুভ্রাংশু, থাকবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে
Previous Articleট্রেনে টাকার প্রয়োজনে অসহায়, জানুন সমাধানের কায়দা
Next Article ভারতে আনা হচ্ছে আরও চিতা
Paharia Times
Paharia Times provides online authentic news. Stay connected to get every news from trusted source.

