শিলিগুড়ি, : শহরে সাম্প্রদায়িক অশান্তি পাকানো ও চক্রান্ত করার অভিযোগ তুলে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন এক ব্যাক্তি। শিলিগুড়ির বাগরাকোট এবং টিকিয়াপাড়া এলাকায় দফায় দফায় অশান্তির ঘটনা ঘটে বুধবার। অভিযোগ, এই অশান্তির পেছনে মদত দিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। পুলিশ সূত্রে খবর, মহম্মদ রাজু নামে এক ব্যাক্তি শংকর ঘোষ সহ মোট ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যদিও, বিধায়ক বর্তমানে কোলকাতায় রয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

