শিলিগুড়ি : ঘটনায় বেশকয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের গ্রেফতার করার পরেই শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ এক সাংবাদিক বৈঠক করে অভিযোগ তোলেন যারা এই দুষ্কৃতী হামলায় জড়িত তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। এই অভিযোগ তুলে তিনি সাংবাদিকদের সামনে একাধিক ছবি তুলে ধরেন। যেখানে রয়েছেন মেয়র গৌতম দেব ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই ঘটনার প্রেক্ষিতেই বুধবার ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক শংকর ঘোষকে আইনি নোটিশ পাঠানো হয়। তাদের অভিযোগ, যারা সেই ছবিতে ছিলেন তাদের মধ্যে কেউই এই ঘটনার সঙ্গে জড়িত নয় এবং তারা কেউ গ্রেফতার হয়নি। ফলে বিধায়ক কোন কিছু না জেনেই এই ধরনের মন্তব্য করে সাধারণ নিরীহ মানুষদের ফাঁসানোর চেষ্টা করছেন। যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের দাবি, বিধায়ক যেন অবিলম্বে তার এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন। নাহলে পরবর্তীতে তারা বিধায়কের নামে থানায় অভিযোগ দায়ের করবেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

