শিলিগুড়ি : ব্যাংকের ক্যাশ থেকে টাকা চুরির অভিযোগে ব্যাংক কর্মী। শিলিগুড়ির পানিট্যাংকি আউটপোস্টের পুলিশ বেসরকারি ওই ব্যাংকের কর্মীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যাংক কর্মীর নাম বিনীত শর্মা। বিধান রোডে থাকা একটি বেসরকারি ব্যাংকে পাবলিক রিলেশন অফিসার সে হিসেবে কাজ করত। জানা গিয়েছে, ব্যাংকের ক্যাশিয়ার ক্যাশের হিসেব মিলাতে গিয়ে দেখেন সাড়ে তিন লাখ টাকা উধাও। এরপরই ব্যাঙ্ক থেকে টাকা চুরির অভিযোগে ব্যাঙ্কের ম্যানেজার বৃহস্পতিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। কয়েকজন ব্যাংক কর্মীকে টানা জিজ্ঞাসাবাদ করার পর
বিনীত শর্মাকে গ্রেফতার করে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। সূত্রে খবর, বিনীত জেরার মুখে জানায় একজন ক্রেতা সাড়ে ৩ লাখ টাকা জমা করতে বলেছিল। ডিপোজিট স্লিপ টাকা হলেও তা ব্যাংকে জমা না করে সেই টাকা নিজের একাউন্টে নিয়ে নেয়। শুধু তাই নয়. ব্যাংকের ক্যাশ থেকেও আরও দেড় লক্ষ্য টাকা বিনীত নিয়ে বলে জেরায় জানিতে পেরেছে পুলিশ৷ ধৃতকে শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে কোথায় পাঠানো হয়েছে, সবটা জানতে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
শালুগাড়া হাইস্কুলের চুরি ঘটনার কিনারা করল ভক্তিনগর থানার পুলিশ
Previous Articleব্যাংকের ক্যাশ থেকে টাকা চুরির অভিযোগে ব্যাংক কর্মী

