শিলিগুড়ি : খাদ্যের মান খুঁজতে শিলিগুড়ির রেষ্টুরেন্টে গুলিতে লাগাতর অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুরনিগম। সেই অভিযানকে সায় দিল শিলিগুড়ি রেস্টুরেন্ট ওনার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে করে অভিযান নিয়ে পুরনিগমে উদ্যোগকে স্বাগত জানানো অ্যাসোসিয়েশন।
সংগঠনের সচিব অনিল আগরওয়াল বলেন, শহরের রেষ্টুরেন্টগুলিকে এক ছাতার তলে নিয়ে আসতে এই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। এতদিন সংগঠন না থাকায় কিছু রেষ্টুরেন্টে নিয়মে বাইরে গিয়ে কাজ করছিল। এক্ষেত্রে পুরনিগম লাগাতর যে অভিযান চালাচ্ছে তা প্রশংসনীয়। অ্যাসোসিয়েশনের তরফেও এই নিয়ে রেষ্টুরেন্টেগুলিকে সচেতন করা হবে।
জানা গিয়েছে, শিলিগুড়ি শহরে ছোট বড় মিলে ৪০০ বেশি রেষ্টুরেন্টে রয়েছে। তার মধ্যে ৭০ টি রেস্টুরেন্টে এই অ্যাসোসিয়েশনে যুক্ত হয়েছে I

