রাঙাপানি : ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সিমেন্ট বোঝাই ট্রাকের পিছনে ১৮ চাকা পাথর বোঝাই গাড়ির ধাক্কা।এদিন ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহকুমার রাঙাপানি ঘোষপাড়া রাজ্য সড়কে।
জানা গেছে, একটি সিমেন্ট বোঝাই ছয়চাকা ট্রাক রাস্তার উপর দাঁড়িয়েছিল। সেই সময় দ্রুত গতিতে আসা পাথর বোঝাই ১৮ চাকার গাড়ি টি সজোরে ধাক্কা মারে ৬ চাকার ট্রাকটিকে । এতে গুরুতর জখম হন ট্রাকের সহকারী চালক। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ফাঁসিদেওয়া থানার পুলিশ।পাথর বোঝাই লরির চালক আটকে পরে কেবিনে। তাকে বের করার চেষ্টা চলে । ঘটনার পর থেকে মেডিকেল কলেজ- রাঙাপানির রাজ্য সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায়
তিন ঘন্টা পর চালককে বের করা সম্ভব হয়েছে। তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

