শিলিগুড়ি : হিন্দি মে বলিয়ে না। দার্জিলিং সাংসদ রাজু বিস্তের বাংলা ভাষা না বোঝা নিয়ে রীতিমত শুরু হয়েছে ট্রোল। বাংলার সাংসদ হয়েও সাংবাদিকের বাংলা প্রশ্ন না বোঝা নিয়ে রীতিমত অস্তিত্বে বঙ্গ বিজেপি। যার স্পষ্ট ছাপ পড়ল সোমবারের যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে।
নারী সুরক্ষা নিয়ে এদিন উত্তকন্যা চলো অভিযান করে বিজেপির যুব মোর্চা। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি থেকে শুরু করে উত্তরের বিজেপি বিধায়করা ও সাংসদরা এলেও গড়হাজির ছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। কিন্তু কেন তিনি এলেন না? তা এখন জোড় চর্চা রাজনৈতিক মহলে। যেখানে তিনি অভিযানের প্রস্তুতি রবিবার বিকেলে নিজে সরজমিনে দেখে গিয়েছে। আর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলা ভাষায় করা সাংবাদিকের প্রশ্ন বুঝতে ডাহা ফেলে করেছেন সাংসদ।
সাংসদের এহেন মন্তব্য ‘হিন্দি মে বলিয়ে না ‘ নিয়ে চরম বিপাকে বঙ্গ বিজেপি। যেখানে বিজেপি বারবার করে বাংলা বাঙালী নিয়ে কথা বলছে সেখানেও দলের সাংসদ বাংলা ভাষা বলা তো দূর বুঝতেটুকু পারছেন না। বিজেপি সূত্রে খবর, এই নিয়ে নতুন করে বির্তক যাতে না ছড়ায় সেজন্য ড্যামেজ কন্ট্রোল করতে এদিনের উত্তরকন্যা অভিযান মুখী হতে না বলা হয়েছিল দার্জিলিং সাংসদকে। যেকারনেই অভিযানে আসেননি সাংসদ
যদিও এনিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি বঙ্গ বিজেপি নেতৃত্বরা। তাদের দাবি দিল্লিতে অধিবেশনে যোগ দিয়ে গিয়েছেন সাংসদ। বিষয়টি বিতর্কিত বলে এড়িয়ে গিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তিনি জানান সাংসদের সঙ্গে তার এদিন কথা হয়নি।
তবে সবমিলিয়ে বাংলায় দুবারের সাংসদ হয়েও বাংলা বুঝতে ও বলতে না পারাটা সাংসদ রাজু বিস্ত্যের ব্যার্থতা বলে মনে করছেন বিজেপি একাংশ জেলা নেতৃত্ব I

