শিলিগুড়ি : চম্পাসারির এটিএম ডাকাতির ঘটনায় প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের সফল অভিযানে ওই দলের ৩ জন সদস্যকে গ্রেপ্তার করে প্রায় ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার এদের শিলিগুড়ি আদালতে হাজির করা হবে।
ধৃতদের নাম মোঃ ইসরায়েল, জাভেদ খান, মোঃ খুরশিদ। তারা সকলেই হরিয়ানার বাসিন্দা। জানা গেছে এরা সকলেই মেওয়াদ নামে একটি গ্যাংয়ের সদস্য।
এই ঘটনায় কতজন জড়িত তা তদন্ত করছে পুলিশ।
এই গ্যাংয়ের কাজ হল ভারতের বিভিন্ন রাজ্যের এটিএম এবং দোকানে ডাকাতি করা।
প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম তদন্ত শুরু করেছে। সম্প্রতি ব্যস্ততম রাস্তায় শিলিগুড়ির একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এই গ্যাংয়ের সাথে এই ঘটনার কোনও যোগসূত্র আছে কিনা?

