শিলিগুড়ি :সাধারণ মানুষের করের টাকায় আমাদের বেতন হয়, ফলে সাধারণ মানুষকে সব সময় নিরাপত্তা দেওয়া আমাদের কাজ। শিলিগুড়ি শহরজুড়ে সম্প্রতি একের পর এক অপরাধের ঘটনায় ঘটেছে। এটিএম লুঠ থেকে সোনার দোকানের ডাকাতির মতো ঘটনা ঘটেছে। কিন্তু এই অবস্থায় সাধারণ মানুষ ও শহরের নিরাপত্তা যে পুলিশের দায়িত্ব তা বুঝিয়ে দিলেন উত্তরবঙ্গ পুলিশের আইজি রাজেশ যাদব। তার স্পষ্ট বক্তব্য I
পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ পরিবারের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা সভা তৃতীয় বর্ষ উদযাপন হল শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে।
একতায় উত্থান, বিচ্ছেদে পতন।এই ক্যাচ লাইনকে সামনে রেখে বিগত তিন বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে। অনুষ্ঠানে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ পুলিশ কর্তাদের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পুলিশ কর্তারাও।
অন্যদিকে, অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর পুলিশকর্মীদের উদ্দেশ্যে জানান, পরিবারকে সময় দিতে হিবে। ছেলে মেয়ে ও স্ত্রীকে সময় মতো শুধু টাকা পাঠালেই হবে না। কর্তব্যে থাকাকালীন মাঝে মাঝে পরিবারের খোঁজ খবর নিতে হবে, ফোন করতে হবে।
অপরদিকে সম্প্রতি পুলিশের টহলরত পুলিশ জিপের তেলের বরাদ্দ কমিয়ে দেওয়া এবং বেশ কিছু থানার পুলিশ জিপ ক্লোজ করে দেওয়ায় বিষয়টি এড়িয়ে যান কমিশনার

