শিলিগুড়ি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী আয়োজিত ‘নমো যুব দৌড়’ শিলিগুড়িতেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে। সোমবার সকালে এই কর্মসূচিতে হাজারো যুবকের সঙ্গে অংশ নেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।
শিলিগুড়ির মল্লাগুড়ি হনুমান মন্দির থেকে শুরু হয়ে বাঘাযতীন পার্ক পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতায় স্থানীয় যুবক-যুবতী, ছাত্রছাত্রী এবং বহু স্বেচ্ছাসেবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সাংসদ রাজু বিস্তা জানান, এই দৌড় শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি যুবশক্তির ঐক্য এবং আত্মনির্ভর ভারতের স্বপ্নের এক প্রতীক। দেশের যুবসমাজ যে দেশের উন্নতিতে কতটা প্রতিশ্রুতিবদ্ধ, আজকের এই উৎসাহ তারই প্রমাণ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মোট ৭৫টি শহরে একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং সব মিলিয়ে ১০ লক্ষেরও বেশি যুবক-যুবতী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। শিলিগুড়ির এই উদ্যোগ সফল করতে বহু মানুষ ও সংগঠন সহায়তা করেছেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী আয়োজিত নমো যুব দৌড়
Previous Articleশহরে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের রমরমা ব্যবসা !

