শিলিগুড়ি : উত্তরবঙ্গে বন্যা ও ভূমিধসের জেরে যখন কমপক্ষে ২৩ জনের মৃত্যুর খবর আসছে, সেই পরিস্থিতিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা।
সোমবার সকালে মিরিকের বিপর্যস্ত এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে সাংসদ বলেন, গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী কার্নিভালে নাচ করছিলেন, অথচ উত্তরবঙ্গ তখন ভেসে যাচ্ছিল! তিনি কেন আসেননি? রাজু বিস্তার অভিযোগ, এই বিপর্যয়ের সময় রাজ্য সরকারের যথাযথ তৎপরতা দেখা যায়নি এবং প্রশাসনের উদাসীনতার ফলেই পরিস্থিতি আরও জটিল হয়েছে। উত্তরবঙ্গ সবসময়ই বঞ্চিত। তা উন্নয়নের ক্ষেত্রেই হোক বা বিপর্যয়ের সময় সাহায্যের ক্ষেত্রে। এদিকে সাংসদের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে I
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

