ওয়েবডেস্ক: উত্তরবঙ্গের চিকেনস নেক সুরক্ষিত রাখতে সেনাবাহিনীর মহড়া। দেশের প্রতিরক্ষা ও চিকেন নেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে ১৫মে একপ্রস্ত মহড়া সারলো ভারতীয় সেনাবাহিনী উত্তরবঙ্গের তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জ। এদিনের এই মহড়ার নাম রাখা হয়েছিল ‘ তিস্তা প্রহর’। ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন শাখার সমন্বয় ও কৌশলগত দক্ষতার পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
মহড়ায় অংশগ্রহণ করে পদাতিক বাহিনী, কামান বাহিনী, সাঁজোয়া ও যান্ত্রিক পদাতিক ইউনিট, প্যারা স্পেশাল ফোর্স, সেনা বিমান শাখা, ইঞ্জিনিয়ার এবং সিগন্যাল কর্পস। এই মহড়ায় নবনিযুক্ত অত্যাধুনিক অস্ত্র, সামরিক প্ল্যাটফর্ম এবং উন্নত প্রযুক্তির সফল ব্যবহার ও কার্যকারিতা যাচাই করা হয়। মহড়ার মূল লক্ষ্য ছিল সেনাবাহিনীর বিভিন্ন শাখার যৌথতা, দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা, এবং বিভিন্ন পরিবেশে অপারেশন পরিচালনার দক্ষতা নিশ্চিত করা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘তিস্তা প্রহর’ শুধু একটি মহড়া নয়, এটি যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি, সমন্বিত কমান্ড এবং সর্বোচ্চ প্রস্তুতির এক সুস্পষ্ট উদাহরণ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
উত্তরবঙ্গের চিকেনস নেক সুরক্ষিত রাখতে সেনাবাহিনীর মহড়া
Previous Articleপলি জমেছে ইনটেক ওয়েলে, জল সরবরাহ বিঘ্ন শিলিগুড়িতে।

