শিলিগুড়ি : নিউ জলপাইগুড়ি স্টেশন এলাকায় গণধোলাইয়ে মৃত্যু হল এক যুবকের।নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে এনজেপি স্টেশনের ভেতরেই চোর সন্দেহে মালদার এক যুবককে মারধর করে স্টেশনের নির্মিয়মান কাজে যুক্ত থাকা কয়েকজন শ্রমিক। অভিযোগ, শ্রমিকদের বেধরক মারে মৃত্যু হয়েছে ওই যুবকের। পুলিশ স্টেশনে থাকা সিসি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে।
নিউ জলপাইগুড়ি স্টেশনকে নতুন রূপ দেওয়ার কাজ শুরু হয়েছে বহুদিন ধরেই। সেই কাজের জন্য স্টেশনে রাখা রয়েছে বিভিন্ন যন্ত্রপাতি ও সামগ্রী। জানা গিয়েছে, বৃহস্পতিবার মাঝ রাতে মালদার ওই যুবক সরঞ্জামের সামনেই ঘোরাঘুরি করছিল। সেই সময় স্টেশন ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় কয়েকজন শ্রমিকের। অভিযোগ, তারা ওই যুবককে পাকড়াও করে ব্যাপক ধোলাই দেয়। তাদের মারধোরেই ওই মালদার যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।
যদিও, মৃত যুবকের নাম এবং পরিচয় এখনো জানা যায়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই ৮ শ্রমিককে আটক করেছে। তাদের টানা জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। রাতে ঠিক কি ঘটনা ঘটেছিল এবং কেন ওই যুবককে মারধর করা হলো গোটা ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মৃতর পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ I

