শিলিগুড়ি : রাতে এনজেপি-তে বিরিয়ানি কিনতে এসে দুষ্কৃতী হামলার শিকার শিলিগুড়ির একটি পরিবারের সদস্যরা। বুধবার রাত ১২টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে বিরিয়ানি কিনতে এসেছিল তারা। জানা গিয়েছে, শিলিগুড়ির বাসিন্দা রিয়া সরকার কলকাতার বারাসাতে থাকা শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে দক্ষিন শান্তিনগরে তার বাপের বাড়ি এসেছেন ঘুরতে। এদিন রাত ১১.৫২ নাগাদ তারা রাতের খাবার কেনার জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে একটি বিরিয়ানির দোকানে যান। তার স্বামী বিরিয়ানি নিতে দোকানের ভেতরে প্রবেশ করে, এবং বাকি সদস্যরা সেই সময় এনজেপি চত্ত্বরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। সেসময় মদ্যপ অবস্থায় চারজন যুবক একটি রাস্তায় সারমেয়কে তুলে নিয়ে চূড়ান্ত হিংস্র আচরণ করতে লাগে। তা দেখে নিজেদের মধ্যেই এই জঘণ্য কাজের সমালোচনা করতে লাগেন রিয়া সরকার ও তার সঙ্গে থাকা পরিবারের মহিলারা। রিয়া দেবীর অভিযোগ মদ্যপ অবস্থায় ছিল যুবকেরা। তাই তারা সরাসরি ওই মদ্যপ যুবকদের কিছুই বলেননি, নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন। সেসময় আচমকা নেশাগ্রস্ত যুবকদের দল থেকে দুই যুবক তাদের কাছে এসে অশালীন শব্দ প্রয়োগ করে কটুক্তি করতে লাগে, গালিগালাজ দেয় মহিলাদের। এরপর তার গায়ে হাত দিয়ে চড়াও পর্যন্ত হয়। তখনই তার স্বামী ও পরিবারের অন্য এক পুরুষ সদস্য ছুটে এসে ওই মদ্যপ যুবকদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। সে সুযোগে দুই দুষ্কৃতী স্কুটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় রিয়া সরকারের গায়ে হাত দিয়ে তার গলায় থাকা সোনার চেন ছিনতাই করে নিয়ে যায়। কিন্তু অপর মদ্যপ যুবককে ধরে ফেলতে সক্ষম হয় সরকার পরিবার, তখনই তাকে আটকে রেখে নিউ জলপাইগুড়ি থানায় খবর দেওয়া হয় সরকার পরিবারের পক্ষ থেকে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুষ্কৃতি দলের একজনকে গ্রেপ্তার করে। এবং স্কুটিতে পলাতক অন্য দুজনের খোঁজ চালিয়ে তাদেরকেও গ্রেপ্তার করে পুলিশ।অভিযুক্তরা হলো শুভজিত, আলম, সালমান, ছোট্টু। স্থানীয়রা জানায় ,প্রায় দিনই ওই এলাকা রাতের বেলা নেশাশক্তদের দখলে চলে যায়। রাতে এনজেপি এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

