শিলিগুড়ি : পুড়ে গেল লক্ষ লক্ষ টাকার মোবাইল ফোন এবং মোবাইলের নানান যন্ত্রাংশ ও সামগ্রী।
শিলিগুড়ি বিধান মার্কেট সংলগ্ন ঋষি অরবিন্দ রোডে একটি মোবাইলের দোকানে বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ আচমকা আ*গুন লাগে।। বেশ কয়েকটি বিস্ফোরণের আওয়াজ পায়ে স্থানীয় বাসিন্দারা। আজ ট্রেড ইউনিয়নের ডাকে চলছে বনধ, আর সেই কারণে ঋষি অরবিন্দ রোডের সমস্ত দোকানপাট বন্ধে। বন্ধ দোকানের ভেতর থেকে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারাই খবর দেন শিলিগুড়ি দমকল বিভাগকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। শার্ট আর ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বিভাগের কর্মীরা।
এরপর আরেকটি দমকল ঘটনাস্থলে আসে। পাশাপাশি প্রচুর দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে। ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানার পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশ। দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আ*গুন লেগেছে।
গোটা বিষয়টি খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ। স্থানীয় কাউন্সিলর বাসুদেব ঘোষ জানিয়েছেন আজ দোকানপাট বন্ধ ছিল সেই কারণেই এত ভয়াবহতা। অপরদিকে ব্যবসায়ী সূত্রে জানা গিয়েছে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই অ*গ্নিকাণ্ডে পাশাপাশি দোকানে রাখা ছিল ঋণ নেওয়া 13 লক্ষ টাকা তাও নাকি পুড়ে গিয়েছে বলে দাবি দোকান মালিকের
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleবন্ধ বাংলা-সিকিম লাইফ লাইন

