শিলিগুড়ি : উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার , ৯সেপ্টেম্বর দুপুর সাড়ে তিনটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। প্রশাসনিক সূত্রের খবর বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা চলে আসবেন শিলিগুড়ির নৌকা ঘাট মোড়ে পঞ্চানন বর্মার মূর্তির সামনে। সেখানে তিনি পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করবেন বলেই সূত্রের খবর। এরপর মুখ্যমন্ত্রী চলে যাবেন উত্তর কন্যায়। রাত্রীবাস করবেন কন্যাশ্রীতে। পরের দিন সকালবেলায় অর্থাৎ ১০ তারিখ বেলা ১২:০০ টায় চলে যাবেন জলপাইগুড়িতে। সেখানে এ বি পি সি মাঠে সরকারি সহায়তা প্রধান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তারপর মুখ্যমন্ত্রী চলে আসবেন উত্তরকন্যায় I ওইদিনও কন্যাশ্রীতেই মুখ্যমন্ত্রীর রাত্রি বাস করার কথা রয়েছে। তিনদিনের সফর সেরে ১১ তারিখ মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে যাবেন।

