শিলিগুড়ি : শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডের মহানন্দা নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। শুক্রবার সকালে প্রধান নগর থানার পুলিশের কাছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর আসে,মহানন্দা নদীতে এক ব্যক্তির মৃতদেহ ভাসছে। স্থানীয় সূত্রে এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় প্রধান নগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের খবরে এলাকায় ভিড় জমে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ওই দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া দেহ গতকাল থেকে নিখোঁজ থাকা স্থানীয় এক বাসিন্দার। মৃতের নাম সুরেশ বর্মন। মৃতের বয়স ৬০ বছর।তিনি বাঘাযতীন কলোনি এলাকার বাসিন্দা ছিলেন।

