খড়িবাড়ি : নেপালে থেকে জোড় করে নাবালিকাকে অরুণাচল প্রদেশে নিয়ে যাওয়ার আগেই এসএসবির হাতে গ্রেফতার নেপালের দুই বাসিন্দা। উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাকে। মঙ্গলবার রাতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির মেচি নদী দিয়ে সীমান্ত পার হওয়ার সময় এসএসবির হাতে ধরা পড়ে যায়। জানা গিয়েছে, নেপালের ভোজপুরের বাসিন্দা কাঞ্চি রাই ও তার ছেলে শংকর রাই নেপাল থেকে ওই নাবালিকাকে নিয়ে সীমান্ত পার করে ভারতে নিয়ে আসছিল। শিলিগুড়ি থেকে বাসে করে অরুণাচল প্রদেশে নিয়ে যাওয়ার ছক কষেছিল তারা। সেই সময় তাদের দেখে সন্দেহ হয় এসএসবির ৪১ নং ব্যাটলিয়নের জওয়ানদের। তাদের টানা জিজ্ঞাসাবাদ করলে বেশকিছু অসংহতি মেলে তাদের কথায়। তাদের কাছ কাছ থেকে অরুণাচল প্রদেশের আধার কার্ড ও নেপালের ভোটার কার্ড উদ্ধার করেছে এসএসবি। এরপরই তাদের আটক করে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ ধৃতদের জেরা করে জানতে পেরেছে, নেপালের ওই নাবালিকার সাথে জোড় পূর্বক শারিরীক স্থাপন করত ধৃত শংকর। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে। ওই নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

