শিলিগুড়ি : রথযাত্রার দিনে শিলিগুড়ির বেশ কিছু ক্লাবের দুর্গা পুজোর খুঁটিপুজো এবং কাঠামো পুজো অনুষ্ঠিত হলো। এদিন শুরু হয়ে গেল, শহরের ঐতিহ্যবাহী মিত্র সম্মিলনীর ৯৯ তম দুর্গাপুজোর আনুষ্ঠানিক প্রস্তুতি। শুক্রবার কাঠামো পুজোর মধ্য দিয়ে সূচনা হল বছরের অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন পুজোর। মিত্র সম্মিলনী তাদের পুজোয় এখনও ধরে রেখেছে তার চিরাচরিত আচার-অনুষ্ঠান ও প্রাচীন ঐতিহ্য। প্রতিবারের মতো এবারও সেই ধারা অব্যাহত রেখেই শুরু হয়েছে প্রস্তুতি।
দীঘার জগন্নাথ মন্দিরের আদলে শিলিগুড়িতে দুর্গা পুজোর মন্ডপ করে বিশেষ চমক দিতে চলেছে শিলিগুড়ি জনশ্রী ক্লাব । শুক্রবার রথ যাত্রার পূন্য তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করলো জনশ্রী ক্লাব । এবছর তাদের এই পুজো ৫৬ তম বর্ষে পদার্পণ করলো ।
আশ্রমপাড়ার রামকৃষ্ণ ক্লাবের খুঁটি পুজো হলো এদিন। এবারে ক্লাবের ৭৭ তম দুর্গাপুজো। পবিত্র রথযাত্রা দিন খুঁটি পুজো করলেন ক্লাবের সদস্যরা। মন্ত্র উচ্চারণ করে খুঁটি পুজো করলেন পুরোহিত।
হাকিমপাড়ার উদয়ন সমিতি ক্লাবের দুর্গাপূজার এবার বিশেষ আকর্ষণ পদ্মাপাড়ের জমিদার বাড়ির আদলে মন্ডপসজ্জা। এদিন উদয়ন সমিতিরও খুটি পুজো অনুষ্ঠিত হলো।

