পাহাড়িয়া টাইমস ডেস্ক : বৃষ্টি ও হড়পায় বিপর্যস্ত হয়ে পড়েছে কাশ্মীর। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা কম করে ৩ জন। শনিবার রাতভর বৃষ্টিতে কয়েকজ নের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। বেশ কয়েকটি গ্রামের অবস্থা শোচনীয়। ত্রাণ ও উদ্ধারকার্যে নামানো হয়েছে সেনা এবং পুলিশকে। সঙ্গে রয়েছে বিপর্যয় মোকাবেলা বাহিনীও।পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তবে টানা বৃষ্টির কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। বৃষ্টি ও হড়পায় কত ক্ষতি হয়েছে তা এখনই জানা সম্ভব না হলেও ধসের কারণে জম্মু-কাশ্মীর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে রয়েছে প্রচুর গাড়ি। বেশ কিছু জায়গায় পর্যটক রাও আটকে পড়েছেন বলে জানা গেছে। তবে তাদের উদ্ধারে সব রকম ভাবে কাজ করছে প্রশাসন। প্রশাসনের তরফে মানুষের কাছে অনুরোধ করা হয়েছে, যাতে তারা কোনোভাবেই আতঙ্কিত হয়ে না পড়েন। কারণ প্রশাসনের কর্তারা সব সময় বিপর্যয় মোকাবেলায় সাধারণ মানুষের পাশে রয়েছেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleরাষ্ট্রপতি শাসন চান চিত্র তারকা মিঠুন
Paharia Times
Paharia Times provides online authentic news. Stay connected to get every news from trusted source.

