জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার সদর বি ডি ও চত্বর থেকে দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারের স্যুভেনির এবং প্রসাদ বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন জেলা শাসক সামা পারভিন, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন।সহ অন্যান্য সরকারি কর্মী এবং স্থানীয়রা।
অপরদিকে এদিন টোটো করে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করতে দেখা গেলো জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের বড় চৌধুরী পাড়ায় , গ্রামের পথ ধরে প্রসাদ নিয়ে এগিয়ে গেলেও ভির জমালো না গ্রামবাসীরা।
পরবর্তীতে নির্দিষ্ট স্থানে রেশন ডিলার জয়ন্ত মজুমদারের টোটো দার করালে গ্রামবাসীদের দেখা যায় হাতে হাতে প্যাকেট নিয়ে যেতে।
এই প্রসঙ্গে রেসন ডিলার জয়ন্ত মজুমদারের কর্মী হরিপদ সরকার জানান, আজকে রেশন ডিলারের পক্ষ থেকে জগন্নাথ দেবার প্রসাদ বিতরণ করা হচ্ছে।

