সিকিম : রবিবার সন্ধ্যায় উত্তর সিকিমের লাচেন জেলার চাটেন এলাকায় প্রবল বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় সেনার একটি সামরিক ক্যাম্প।
ঘটনার পরপরই ভারতীয় সেনা তৎপরতার শুরু হয় উদ্ধার কাজ। জানা গিয়েছে, ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করা হয়েছে। মৃত্যু হয়েছে তিনজন জওয়ানের। তারা হলেন লখবিন্দর সিং, ল্যান্স নায়ক মুনিশ ঠাকুর ও অভিষেক লাখাড়া। এছাড়াও এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

