শিলিগুড়ি : রাস্তা দখল করে থাকা বেআইনী দোকানপাট উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে। বর্ধমান রোডের উপর ঝংকার মোড় এলাকায় রাস্তার উপর থাকা বে আইনী দোকান উচ্ছেদ অভিযান করে পুরনিগম। রাস্তার দু’পাশে থাকা শতাধিক দোকান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
রাস্তাঘাট দখল করে দোকানপাট চলবে না সাফ জানিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেই মতো ঝংকার মোড় থেকে জলপাইমোড় পর্যন্ত রাস্তার দুধারে থাকা অবৈধভাবে গড়ে ওঠা দোকাগুলিতে অভিযান চালায় পুরনিগম।
এদিকে দোকান ভাঙতে গেলে পুরকর্মীদের বাধা দেন দোকানদাররা। পুরকর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যান তারা। বারবার বাধার মুখে পড়তে হয় পুরকর্মীদের। যদিও, বাধা সরিয়ে উচ্ছেদের কাজ জারি রাখে পুরকর্মীরা। পরিস্থিতি সামাল দিলে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়

