শিলিগুড়ি : শিলিগুড়ি শহরে বে-আইনি নির্মাণ, পানীয় জল সমস্যা, মাটির তল দিয়ে বৈদ্যুতিক লাইন, পুরকর্মীদের বেতর বৃদ্ধি সহ ৫ দফা দাবি জানিয়ে পুরসভায় স্মারকলিপি দিল সিপিআই এর দার্জিলিং জেলা কমিটি। বুধবার পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের কাছে এই স্মারকলিপি তুলে দেন কমিটির জেলা নেতৃত্ব। এদিন উপস্থিত ছিলেন পার্থ মৈত্র, অনিমেষ ব্যাণার্জী সহ অন্যান্যরা। পার্থবাবু বলেন, শহরে অবৈধ নির্মান ভাঙতে গিয়ে পুরকর্মীরা অজানা কারণে ফিরে আসছেন। মাটির তল দিয়ে বৈদ্যুতিক লাইন পাতার কাজ বিপদজনক ভাবে হচ্ছে। এতে দূর্ঘটনার শিকার হচ্ছেন পথ চারীরা। এগুলি সহ পুরকর্মীদের অবিলম্বে বেতন বৃদ্ধির দিকটি পুরসভাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। সমস্ত বিষয়গুলি ডেপুটি মেয়রকে জানানো হয়েছে। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

