শিলিগুড়ি : শিলিগুড়ি জুড়ে স্বাস্থ্য দপ্তরের হানা। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা একাধিক ক্লিনিকে হানা স্বাস্থ্য দপ্তরের। ক্লিনিক চালানোর জন্য স্বাস্থ্য দপ্তরের বৈধ কাগজ পত্র, লাইসেন্স দেখাতে না পারায় একাধিক ভুয়ো ক্লিনিককে নোটিশ ধরানো হয়েছে। আগামী ১ মাসে মধ্যে প্রয়োজনীয় কাগজ তৈরি না করলে ক্লিনিক সিল করর দেওয়া হবে বলে এদিন স্বাস্থ্য দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিন পাকুরতলা মোড় থেকে অভিযান শুরু হয়। অভিযান চলে সেবক রোড চম্পাসারি প্রধাননগর, মেডিকেল সহ বিভিন্ন এলাকায়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি শহরে কমবেশি এমন ভুঁয়ো ক্লিনিক ১০০ বেশি রয়েছে। দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ জমা পড়েছে দপ্তরে। অবশেষে মুখ্যস্বাস্থ্য আধিকারিকের নির্দেশে অভিযান শুরু করল জেলা স্বাস্থ্যদপ্তর
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

