শিলিগুড়ি : হারিয়ে যাওয়া সোনার অলংকার ফিরে পেলেন এক মহিলা। গত ১৩ই মে মেডিকেল কলেজ সংলগ্ন কাওয়াখালি এলাকার ওই বাসিন্দা রিনা ঘোষ, সোনার অলংকার, নগদ টাকা নিয়ে টোটো করে শক্তিগড় আসেন। সেখান থেকে এরপর সুকান্তপল্লিতে বোনের বাড়ি যাওয়ার জন্য ফের টোটোতে চাপেন। এরপর গন্তব্যস্থলে এসে ভুল করে কাছে থাকা ব্যাগ টোটোতে ছেড়েই তিনি নেমে যান।এরপরেই খোঁজ শুরু হয় ব্যাগের। তড়িঘড়ি তিনি দ্বারস্থ হন এনজেপি থানার। এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ সিসি টিভি ক্যামেরার সুত্র ধরে খোজ শুরু করতেই খোজ মেলে সেই টোটোর। এরপর ওই টোটো ওয়ালার কাছ থেকে মেলে. হারিয়ে যাওয়া সোনার অলংকার। শুক্রবার সেই হারিয়ে যাওয়া লক্ষাধিক টাকার সোনার অলংকার প্রকৃত মালকিন রিনা ঘোষের হাতে তুলে দিলেন এনজেপি থানার আইসি সোনম লামা।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
হারিয়ে যাওয়া সোনার অলংকার ফিরে পেলেন এক মহিলা
Previous Articleখড়িবাড়িতে গ্রে*ফতার বাংলাদেশী যুবক
Next Article শিশুকে শ্লীল*তাহানী ঘটনার কারাদন্ডের আদেশ

