শিলিগুড়ি: ছোটোদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ ও সচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ। আগামী শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এএফসি ফুটবল কার্নিভাল, যেখানে অনূর্ধ্ব-১২ বয়সী ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে।
এই উপলক্ষে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ক্রীড়া পরিষদের সচিব কুন্তল গোস্বামী জানান, “ছোটো বাচ্চাদের মধ্যে ফুটবলের প্রতি আকর্ষণ বাড়ানো এবং খেলাধুলোর গুরুত্ব বোঝাতেই এই কার্নিভালের আয়োজন করা হয়েছে।পাশাপাশি তিনি আরও জানান, আগামী ২৫ মে, রবিবার থেকে শুরু হচ্ছে প্রথম ডিভিশন ফুটবল লিগ। এবছর এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেবে। প্রথমে হবে লীগ রাউন্ড, পরে শীর্ষ চারটি দল নিয়ে সুপার ফোর খেলা অনুষ্ঠিত হবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
ফুটবলের প্রসারে গ্রাসরুট পর্যায়ে কার্নিভালের আয়োজন মহকুমা ক্রীড়া পরিষদের
Previous Articleগজলডোবায় হাতির পাল, মৃ*ত ২

