শিলিগুড়ি : শুক্রবার ভোররাতে এনজেপি মেইন রোড সংলগ্ন ৩৫ নম্বর ওয়ার্ডে ঘটে গেল ভয়াবহ অ*গ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, শর্ট সার্কিট থেকেই এই আ*গুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন বাড়ির ভিতরে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় একাধিক ঘর, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বাড়ির তিনটি গাড়ি। খবর দেওয়া হয় দমকল এবং বিদ্যুৎ বিভাগে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। ফায়ার ব্রিগেডের তৎপরতায় বহু কষ্টে আ*গুন নিয়ন্ত্রণে আসে।
বাড়ির মালিক বিকি রায় জানিয়েছেন, ভোররাতে আগুন লাগার সময় ঘরের ভিতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র, পরিচয়পত্র এবং গাড়িগুলো রক্ষা করা যায়নি। আ*গুনে সব পু*ড়ে ছাই হয়ে গেছে।

