শিলিগুড়ি : নামি দামি কোম্পানির নাম দিয়ে নকল শ্যাম্পু বানিয়ে বিক্রি করার অভিযোগে ৯ জন ভিন রাজ্যের বাসিন্দাকে গ্রেফতার করল পুলিশ। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম বিভাগের কর্মীরা পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের খুরেশি মহল্লাতে অভিযান চালায়। সেখানে মীরাজ আলামের বাড়ি ভাড়া নিয়ে উত্তর প্রদেশের ওই ৯ যুবক নকল শ্যাম্পু তৈরি করছিল। পরে সেগুলি বোতল বন্দি করে নামি কোম্পানির ট্যাগ ব্যাববার করে বাজারে বিক্রি করত।
পুলিশ জানতে পেরেছে, ধৃতরা হল ওসমান,চাঁদ বাবু, সাহেল খান,রোহিত,সাহাজন,সামির,
বিকি খান,সাহিল ও টিটু। তাদের জিজ্ঞেসাবাদ করে পুলিশ জানিতে পেরেছে উত্তর প্রদেশের আগ্রার বাসিন্দা জাহাঙ্গীর নামে এক ব্যাক্তি এই চক্রের মূল পান্ডা। দেশজুরে এই নকল শ্যম্পুর ব্যবাসার জাল ছড়িয়ে রেখেছে সে। ধৃত এই ৯ যুবক এজেন্ট হিসেবে কাজ করে আসছে। শিলিগুড়ির আগে এরা ঘাটি গেড়েছিল বিহারে। শিলিগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্তভার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হাতে তুলে দেয়। পুলিশ নকল ওই শ্যাম্পু ভর্তি বোতলগুলি বাজেয়াপ্ত করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
নামি দামি কোম্পানির নাম দিয়ে নকল শ্যাম্পু বানিয়ে বিক্রি করার অভিযোগে ৯ জন ভিন রাজ্যের বাসিন্দাকে গ্রেফতার করল পুলিশ
Previous Articleউত্তরবঙ্গের একের পর এক চা বাগান বন্ধ

