মালবাজার: সোমবার দুপুরে নিউমাল জংশন স্টেশনের কাজ পরিদর্শনে আসেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। পাশাপাশি ওদলাবাড়ি ও বাগরাকোট স্টেশনেও রেলের কাজ পরিদর্শন করেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, অমৃত ভারত প্রকল্পের আওতাধীন নিউমাল স্টেশন। আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। স্থানীয়দের তরফে কাজের গতি অনেকটাই কম বলে অভিযোগ উঠেছিল। সেই কারণে কাজের অগ্রগতি কতটা হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতেই এদিন স্টেশন পরিদর্শন করছি। উল্লেখ্য নিউমাল জংশন স্টেশনের প্লাটফর্ম বৃদ্ধি, প্ল্যাটফর্মের শেড তৈরী, লিফ্ট সহ আধুনিকীকরণের একাধিক কাজ শুরু হয়েছে।
স্টেশন চত্বরে একটি মার্কেট কমপ্লেক্স করার পরিকল্পনাও রয়েছে। প্রসংগত সাংসদ জানিয়েছেন, মার্কেট কমপ্লেক্স তৈরি হলে এলাকায় কর্মসংস্থানের পরিধি তৈরি হবে। শহরের রেলওয়ে ময়দানের পাশে থাকা ফাঁকা জমিতে কমিউনিটি হল তৈরিরও পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন সাংসদ। ওদলাবাড়ি স্টেশনে রিজার্ভেশন কাউন্টার সহ বাগরাকোট স্টেশনের বিভিন্ন কাজ এদিন পরিদর্শন করেন। এদিনের পরিদর্শনে সাংসদ রেলের আলিপুরদুয়ার ডিভিশনের দুই ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার এর সাথেও কথা বলেন এবং আধুনিকীকরণের কাজের অগ্রগতি সম্পর্কে বিশদে তথ্য সংগ্রহ করেন ও আগামী ডিসেম্বর মাসের মধ্যে আধুনিকীকরণের কাজের অগ্রগতি কতটা হতে পারে সেই সংক্রান্ত আলোচনা করেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
নিউ মাল জংশনের কাজ দেখতে সাংসদ ডাঃ জয়ন্ত রায়
Previous Articleদার্জিলিং চিড়িয়াখানায় দু’টি স্নো-লেপার্ডের আগমন
Next Article শিলিগুড়ি আদালতে নয়া ভবন তৈরিতে সায় মলয়ের

