শিলিগুড়ি : জল্পনা ছিল শুক্রবারের শিলিগুড়ি পৌর নিগমের মাসিক বোর্ড সভায় তিনি মেয়র পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দেবেন। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিয়ে শুধুমাত্র পৌর নিগমের কিছু কাজ কর্মের সমালোচনা করেই চুপ করে গেলেন মেয়র বাড়িষদ দিলীপ বর্মন।। দিলীপ এদিন কি করেন সেদিকেই চোখ ছিল গোটা পৌর নিগমের কিন্তু শেষ মুহূর্তে এসে কয়েকটি অভিযোগ জানিয়েই বসে গেলেন দিলীপ।
তবে কেন বারংবার পৌর নিগমের বিরুদ্ধে একজন মেয়র পারিষদ হয়েও অভিযোগ আনছেন তিনি? কোথায় সমস্যা। মেয়র এবং এই মেয়র পারিষদের দীর্ঘদিনের সমস্যা নিয়ে বিরক্ত শাসক দলের কাউন্সিলররাও। এদিন বোর্ডসভাতেই রঞ্জন শীল শর্মা, মিলি সিনহারা বলেন, সমস্যাগুলি দুইজন বসে ৃমিটিয়ে নিতে।

