শিলিগুড়ি : শহরে ডেঙ্গুর পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বুধবার স্বাস্থ্য দপ্তর, পুলিশ ও মহকুমা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, চলতি বছরে এখন পর্যন্ত মাত্র ৩৪টি ডেঙ্গুর ঘটনা ধরা পড়েছে। তবে মেয়রের স্পষ্ট বার্তা আত্মতুষ্টির কোনও জায়গা নেই। তিনি বলেন, এবার বর্ষা দেরিতে এসেছে। সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।
দুর্গাপূজা মণ্ডপগুলোতেও ডেঙ্গু রোধে বেশ কিছু নিয়মকানুন জারি করা হয়েছে। পুরনিগম নিয়মিতভাবে মশা নিয়ন্ত্রণে ফগিং, লার্ভিসাইড ছড়ানো ও সচেতনতা কার্যক্রম চালাচ্ছে। প্রায় আড়াই লক্ষ্য গাপ্পি মাছও ছাড়া হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
শহরে ডেঙ্গুর পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আশ্বস্ত করলেন মেয়র গৌতম দেব
Previous Articleআলিপুর চিড়িয়াখানায় দুটি বাঘিনীর মৃ*ত্যু !
Next Article পশুপতিনাথ মন্দির দর্শন করে ফিরে এসে একি ঘটনা

