শিলিগুড়ি : বর্ষা নামতেই ডেঙ্গুর আশঙ্কা গ্রাস করছে শহরবাসীকে। তবে ডেঙ্গু ঠেকাতে শুধুই সচেতনতা নয়, জরুরি, প্রশাসনিক উদ্যোগও। অথচ শিলিগুড়ির একাধিক থানার সামনে পাহাড়সম বাজেয়াপ্ত গাড়ি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু জায়গা দখল বা দৃশ্য দূষণ নয়, এই গাড়িগুলিই হয়ে উঠছে মশার আতুরঘর।
শিলিগুড়ির প্রায় প্রতিটি থানার ছবি এখন এক। থানার বাইরে রীতিমতো গাড়ির জঙ্গল। দুর্ঘটনা, মামলা কিংবা তদন্তের কারণে বাজেয়াপ্ত হওয়া গাড়ি এক জায়গায় ফেলে রাখা হয়েছে মাসের পর মাস। এর মধ্যেই কম বেশি বৃষ্টি শুরু হওয়ায় গাড়ির ফাঁকে জমে থাকছে বৃষ্টির জল। সেই জমা জলেই জন্ম নিচ্ছে ডেঙ্গু বাহিত এডিস মশার লার্ভা।
থানা এলাকার বাসিন্দারাদের অভিযোগ, দিনের পর দিন গাড়িগুলি এখানেই পড়ে আছে। দেখভালের কোনও উদ্যোগ নেই। এইখানে তো দিনে দুপুরে মশা কামড়াচ্ছে। রাতে তো মশা ঘরের ভিতর ঢুকে যাচ্ছে। বর্ষা এলেই প্রতিবছর তাদের আতঙ্কে কাটাতে হচ্ছে।
“এই ধরনের জলের জমা খুবই বিপজ্জনক। এতেই দ্রুত জন্ম নেয় এডিস মশা। ফলে শহরে বড় আকারে ডেঙ্গুর সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলেও আশাঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা।
বিষয়টি নিয়ে চিন্তিত পুরসভাও। জঙ্গাল অপসারণ বিভাগের মেয়র পারিষদ মানিক দে জানান
“এই বিষয়টা নিয়ে আমরা পুলিশের সঙ্গে ইতমধ্যেই বৈঠক করেছি। তারা ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রয়োজনে ফের পুলিশ প্রশাসনের সঙ্গে বসা হবে।

