শিলিগুড়ি : রাতের অন্ধকারে নেপাল হয়ে মেচী নদী দিয়ে গরু পাচারের ছক বানচাল করলো এসএসবি। এসএসবি!নকশালবাড়ির ছোট মনিরামে ভারত নেপাল সীমান্ত থেকে উদ্ধার করা হল ৮টি গরু! এসএসবি সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে সীমান্তে টহলদারির সময় গরু পারাপারের বিষয়টি নজরে আসে এসএসবির। পরে এসএসবি জওয়ানরা গরু পাচারকারীদের ধরতে গেলে গরু ছেড়ে নেপাল পালিয়ে যায় পাচারকারীরা। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ৮ টি গরু। মঙ্গলবার উদ্ধার হওয়া গরুগুলিকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। উদ্ধার হওয়া গরুগুলিকে খোয়ারে পাঠিয়েছে পুলিশ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Article৯০গ্ৰাম ব্রাউন সুগার সহ গ্রেফতার এক
Next Article গ্রেফতার আরও এক বাংলাদেশী

