পাহাড়িয়া টাইমস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা থেকে আরো ৮টি চিতা আসছে ভারতে। জানা গেছে, আগামী মাসের শুরুতেই আফ্রিকার বতসোয়ানা থেকে আনা হবে ৪ টি চিতা। কয়েক মাস বাদে আনা হবে আরো ৪টি। অর্থাৎ মোট দুই দফায় এই ৮টি চিতা আনা হবে। শুক্রবার চিতা প্রজেক্টের রিভিউ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে শুধু দক্ষিণ আফ্রিকাই নয়, কেনিয়া থেকেও চিতা আনা হতে পারে। চিতাদের পুনর্বাসনে গোটা ভারতবর্ষে যে অর্থ খরচ হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়েছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে চিতাদের পুনর্বাসনে সবচেয়ে বেশি টাকা খরচ হওয়ায় এবার থেকে চিতাদের মধ্যপ্রদেশের গান্ধী সাগর অভয়ারণ্যে স্থানান্তরিত করা হবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleমহাকাশে পাড়ি দেবেন শুভ্রাংশু, থাকবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে
Next Article রাষ্ট্রপতি শাসন চান চিত্র তারকা মিঠুন
Paharia Times
Paharia Times provides online authentic news. Stay connected to get every news from trusted source.

