সোমবার উওরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ দিনের মুখ্যমন্ত্রীর সফর ঘিরে আটোসাটো করা হচ্ছে শহরের নিরাপত্তা ব্যাবস্থা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৯ তারিখ সোমবার মুখ্যমন্ত্রী শিলিগুড়ি এসে উত্তরবঙ্গের শিল্পপতিদের নিয়ে বৈঠক করবেন দীনবন্ধু মঞ্চে। সফরে ফুলবাড়ির একটি মাঠে ও কাওয়াখালির বিশ্ববাংলা শিল্পী হাটে তার সরকারি অনুষ্ঠান রয়েছে। এদিকে শহরে নিরাপত্তা আটোসাটো করার পাশাপাশি তথ্যকেন্দ্রকে সাজিয়ে তোলা হচ্ছে। নিরাপত্তা বেস্টনিতে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্ত্বর। স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি।দীনবন্ধু মঞ্চে মুখ্যমন্ত্রীর প্রবেশের জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে র্যাম্প। এদিন প্রস্তুতি খতিয়ে দেখতে তথ্যকেন্দ্রে আসেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল। ছিলেন, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকরা
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

