শিলিগুড়ি :
উত্তরবঙ্গের একের পর এক চা বাগান বন্ধ চা বাগানে সরকারি প্রকল্প না পৌঁছানো কারণেই বাড়ছে নারী পাচার। উত্তরের চা বলয় থেকে নারী পাচার নিয়ে এমনই অভিযোগ আলিপুরদুয়ারের বিজেপি সাংদ মনোজ টিজ্ঞার।
মনোজ টিজ্ঞার অভিযোগ, উত্তরবঙ্গে কর্মসংস্থানের সুযোগ নেই, এখানকার মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে।
উত্তরবঙ্গের মানুষ ভিন রাজ্যে কাজের জন্য যাচ্ছে।
আর এই বিষয়টিকেই নজর দিয়ে নারী পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে। উত্তরবঙ্গে কর্মসংস্থান এবং সরকারি প্রকল্প গুলো সঠিকভাবে মিললে এই পরিস্থিতির সৃষ্টি হতো না।
উত্তরবঙ্গের চা বাগান নিয়ে কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্প রয়েছে কিন্তু রাজ্য সরকারের রাজনীতিতে সাধারণ মানুষ শিকার হচ্ছেন। মনোজ বাবু বলেন তিনি চা বাগান এলাকায় যাবেন, মানুষের সাথে কথা বলবেন,মানুষকে বোঝাবেন। নারী পাচারকারীদের এই নেটওয়ার্ক বন্ধ করতে হবে এবং পুলিশ প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে।

