শিলিগুড়ি: বাস – ট্রেন নিয়ে এবার তরজা শুরু সবুজ ও গেরুয়া শিবিরে। বাসের প্লাল্টা বাড়তি ট্রেন চেয়ে ময়দানে বিজেপি বিধায়ক। যা নিয়ে রীতিমত শোরগোল পড়েছে শহর শিলিগুড়ি জুড়ে।
তিনদিনের উত্তরবঙ্গ সফরে এসে উত্তরে ছয় জেলা থেকে দীঘা জগন্নাথ ধাম অবধি সরাসরি বাস পরিষেবা চালু করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবনির্মিত ধামে যাতে অতিসহজে উত্তরবঙ্গবাসী যেতে পারে সেজন্য বিলাশবহুল বাস চালু করেছে উত্তরবঙ্গ রাস্ট্রীয় পরিবহন নিগম।
তার দুদিনের মাথায় পুরী জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য বাড়তি ট্রেন চেয়ে রেলকে চিঠি দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। রথযাত্রাতে উত্তরের মানুষ যাতে বেশি করে পুরীতে ভিড় জমান সেজন্য শিলিগুড়ি থেকে ট্রেন চেয়েছেন বিধায়ক। এদিকে শংকরের পুরী অবধি বাড়তি ট্রেন চাওয়াকে কটাক্ষ্য করেছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। জেলা মুখপাত্র বেদব্রত দত্ত, শংকরের এই উদ্দ্যোগকে প্রতিযোগীতা আক্ষা দিয়েছেন। বিধায়কে এই উদ্যোগকে স্বাগত জানিয়েও
প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। তারা মনে করছে বিধায়ক রাজ্যের জগন্নাথ ধাম নিয়ে চিন্তা করে ট্রেন চাইতে পারতেন। এতে রাজ্যই অর্থনৈতিক ভাবে উন্নত হত।

