শিলিগুড়ি : শিলিগুড়িতে বাস উল্টে গুরুতর জখম হলেন বেশ কয়েকজন যাত্রী । বুধবার শিলিগুড়ি মহকুমার বিধাননগরে জাতীয় সড়কে দূর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি থেকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দিকে যাচ্ছিল ওই বেসরকারি বাসটি। যাওয়ার সময় ফাঁসিদেওয়া থানার অন্তর্গত বিধাননগরের পশু হাসপাতালের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। ঘটনায় অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছে। গুরুতর জখম হয়েছে প্রায় ১২ জন যাত্রী। আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দূর্ঘটনাগ্রস্ত বাসটি আটক করে বিধাননগর ইনভেস্টিকেশন সেন্টারে নিয়ে আসে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

