শিলিগুড়ি: পুজোর আগেই নতুন রাস্তা উপহার পাচ্ছে শিলিগড়িবাসী। সবকিছু ঠিকঠাক থাকলে আগষ্ট মাসেই খুলে দেওয়া হবে বর্ধমান রোডের উপর নির্মিয়মান ফ্লাইওভার। সোমবার পূর্তদপ্তরের সঙ্গে বৈঠক করে এমনটাই জানলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে প্রায় ৯০ কোটি টাকা ব্যায়ে তৈরী করা হয়েছে ফ্লাইওবার। রাজ্যের পূর্তদপ্তর এই কাজ করছে। ইতিমধ্যেই প্রায় ৮০ % কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ঝঙ্কার মোড় এলাকায় কয়েক মিটার গার্ডার বসানোর কাজ চলছে। তবে আগষ্ট মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। পুজোর আগেই খুলে জন সাধারণের জন্য খুলে দেওয় হবে রাস্তা।
এই ফ্লাইওভারের নীচের অংশ অন্যভাবে সাজিয়ে তোলা হবে। সেখানে গার্ডেনিং সহ একাধিক প্রকল্প পুরসভা হাতে নিয়েছে বলে জানা গিয়েছে I

