খড়িবাড়ি : খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তের চক্করমারিতে নাকা তল্লাশিতে আটক মোষ বোঝাই কন্টেনার। বিহার থেকে আসামে পাচারের আগে গ্রেফতার ১পাচারকারী। গতকাল গভীর রাতে চক্করমারির এলাকায় খড়িবাড়ি পুলিশের একটি দল নাকা তল্লাশি করার সময় সন্দেহভাজন একটি কন্টেনার কে আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় ৪৪টি মোষ। গাড়ির চালকের কাছে গরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়ির চালকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর ধৃত হাবিবুল রহমান(৩৮) ডাল খোলার উত্তর দিনাজপুরের বাসিন্দা।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। বিহার থেকে মোষ চুরি করে কন্টেইনারে করে পাচারের ছক ছিল কিনা তার তদন্তে নেমেছে পুলিশ I
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleশিলিগুড়িতে ফের বড়সড় চুরির ঘটনা
Next Article জাতীয় সড়ক তৈরির জন্য বাড়ি ছাড়তে হবে

