শিলিগুড়ি : বিপুল পরিমান গাঁজা সহ দুজনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। বুধবার রাতে শিলিগুড়ির ১০ নং জাতীয় সড়কে নাকা তল্লাসি চালিয়ে প্রায় ২০ কিলো গাঁজা উদ্ধার করে প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইং। এই গাঁজা পাচারের ঘটনায় কোচবিহারের বাসিন্দা প্রসেনজিৎ বর্মন ও সমির রায় নাকে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
গোপন সূত্রে প্রধাননগর থানার পুলিশের এন্টি ক্রাইম উইংয়ের পুলিশ জানতে পারে কোচবিহার থেকে শিলিগুড়িতে একটি চার চাকার গাড়িতে নিয়ে আসা হচ্ছে বিপুল পরিমান গাঁজা। নির্দিষ্ট নাম্বারের গাড়িটি শিলিগড়ি স্টেট গেস্ট হাউজে কাছে মহানন্দা সেতুর কাছে আসতেই আটক করা হয়। গাড়িটিতে তল্লাসি চালিয়ে গাড়ির বোনেটে মধ্যে লুকিয়ে রাখা ১০ কেজি করে দুটি প্যাকেট উদ্ধার করে।
ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে ওই দুই যুবক কোচবিহার থেকে শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এখানেই হাত বদলের কথা ছিল তাদের। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মুল্য কয়েক লক্ষাধিক টাকা। পুলিশের প্রাথমিক অনুমান শ্রাবণ মাসজুড়ে শিবের পূজা থাকায় গাঁজার চাহিদা বেশি। আর সেই কারণেই এত পরিমান গাঁজা নিয়ে আসা হয়েছিল। তবে এত পরিমান গাঁজা উদ্ধার প্রাধানগর থানার বড় সাফল্য বলেই দেখছে পুলিশ কমিশনারেট।

